রবিবার, মে ১৭, ২০২৬

কড়ি দিয়ে কিনলাম || আমাদের জীবনের প্রতিচ্ছবি

কড়ি দিয়ে কিনলাম
ধরন – চিরায়ত উপন্যাস
লেখক – বিমল মিত্র
প্রকাশনা – মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ (ভারত)
মুল্য – ১২৬০/- (অখন্ড)

১৯২৯ সালের ওয়াল স্ট্রিট ধস ( The Wall Street Crash of 1929) Black Tuesday বা মহামন্দা হিসেবেও বেশ আলোচিত। স্টক মার্কেট ধস ১৯২৯ সাল নামেও ঘটনাটিকে ইতিহাসে বর্ণনা করা হয়।

এ ঘটনার সূত্রপাত হয় ১৯২৯ সালের ২৪ অক্টোবর।
সেই দিনে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামে, যা কিনা মহামন্দার আভাস হিসেবে স্বীকৃত। এই ঘটনার প্রভাবে লন্ডন স্টক এক্সচেঞ্জেও সেপ্টম্বর মাসে ধস দেখা যায়। এসব ঘটনা পশ্চিমা দুনিয়াতে তখন ১২ বছরব্যাপি অর্থনৈতিক সংকট তৈরি করেছিল।

কিছু কিছু উপন্যাস আছে ,যেগুলো ভাবায়,অন্যভাবে বলতে বা ভাবতে বাধ্য করে। বিমল মিত্রের ‘কড়ি দিয়ে কিনলাম’ ঠিক এরকম একটি উপন্যাস।

অবশ্য শুধু উপন্যাস বললে ভুল হবে,বলা যায় এপিকধর্মী উপন্যাস। উপন্যাসের সময়কাল বিংশ শতকের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত,বড় অস্থির সময়ের গল্প।

তখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে,পৃথিবিতে চলছে ট্রেড ডিপ্রেশন।এই রকম সময়ে দীপঙ্করের বেড়ে উঠা ঈশ্বরপুকুর লেনের অঘোরদাদুর বাসায়।

একদম শূণ্য থেকে শুরু করে শিখরে উঠার গল্প দীপঙ্করের,যে সারাজীবন খুজে গিয়েছে একটি প্রশ্নের উত্তর “কড়ি দিয়ে কি সব কেনা যায়?”

ঈশ্বরপুকুর লেনের দীপঙ্করের নিস্তরঙ্গ জীবনে ধুমকেতুর মতো আবির্ভাব ঘটে দুই নারীর- লক্ষীদি ও সতির।বলতে গেলে তাদের প্রভাবে দীপঙ্করের জীবনের গতিপথ পরিবর্তন হয়ে যায়।

নিজের জীবন, ক্যারিয়ার বিপন্ন করে সতীর জন্য।
শত অপমান সত্ত্বেও ফিরে যায় সতীর কাছে।
কিন্তু কিসের টানে?
শুধু কি বন্ধুত্ব?
নাকি অন্যকিছু?
রেলের অনেক উচু কর্মকর্তা হয়েও দীপঙ্করের জীবনে এত দুঃখ কেন?
কেন সে অন্য সবার মতো হতে পারে না? – এর উত্তর জানতে হলে, পড়তে হবে তেরশ পৃষ্ঠার এই বিশাল উপন্যাসটি।

কড়ি দিয়ে কিনলাম উপন্যাসটিতে আসলে গল্প বা প্লট মূখ্য নয়,গল্পের বিচারে খুব সাধারন মানের উপন্যাস, যেখানে দীপঙ্কর সর্বংসহা হয়ে সব সহ্য করে গিয়েছে,

অনেক সময় সতীর জন্য নিজের কর্তব্য পর্যন্ত ঠিকভাবে করতে পারে নি,

আর সতী নিজের প্রতিশোধ তুলতে সবাইকে ব্যবহার করেছে, সর্বগ্রাসীর ন্যায় সবাইকে বিদ্ধস্ত করেছে।শেষে নিজের জীবন দিয়ে তাকে এর মূল্য দিতে হয়েছে।কিন্তু উপন্যাসটির অসাধারনত্ব অন্যখানে, সেটা হল জীবনকে অন্য চোখে দেখা, দীপঙ্কর যেন এক ব্যর্থ মানুষের প্রতিমুর্তি। যারা জীবনের যাতাকলে নিজেকেই হারিয়েফেলে।পলিমাটি

আসলে দীপঙ্কর কারা?
আমরাই দীপঙ্কর

কড়ির পিছনে ছুটতে ছুটতে নিজেকেই হারিয়ে ফেলি একসময় যখন বুঝতে পারি, তখন আর ফেরার উপায় থাকে না। দীপঙ্কর তবুও তার প্রশ্নের উত্তর পেয়েছিল-

হ্যাঁ কড়ি দিয়ে শুধু মৃত্যুকেই কেনা যায়-আত্মার মৃত্যু,বিবেকের মৃত্যু ঘটে এই কড়ি বা টাকার কাছে।
আমরা সকলে কি এই প্রশ্নের উত্তর খুজতে যাই? বা উত্তর খুজে পাই?

একাডেমিক বইয়ের রসকসহীন জিনিসগুলো যখন
উপন্যাসের বইয়ের পাতায় পাতায় উঠে এসেছে জীবন্ত হয়ে তখন পড়ে দেখতেই হয়।

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা