রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

অদিতি তুলির কবিতা

বাঙালির আত্মকাহিনী 
-কোথায় তোমার মাতৃভূমি বলবে কি ভাই আমায়?
-মা মাটি মাতৃভূমি
একদিকে সুউচ্চ পর্বত,  দুইদিকে  কঠিন শৈলভূমি
একদিকে বিস্তীর্ণ সমুদ্র,  মাঝখানে সমভূমির সাম্য
এইত বাঙালির ভৌগোলিক ভাগ্য।
শাসন করলো বেনিয়া বর্গি বৃটিশ দখলদার
শোষণ করলো হায়েনা সেই পাকিস্তান সরকার
বাংলা মানেই-
সুজলা সুফলা শস্য-শ্যামলা ওরা তা জানে
তাইতো ওরা সোনার বাংলায় আঘাত হানে
বিদেশি সেই অপশক্তি করলো গ্রাস বাংলার মুখ
তখন থেকে,
সুখের রাজ্যে পড়লো ভিটে,  কেড়ে নিল সব সুখ
– বাঙ্গালী তখন কি করলো ভাই?
– বাঙ্গালী তো দমবার পাত্র নয়
তখন বাংলায় মুক্তিযুদ্ধ হয়
কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা সবাই অস্ত্র ধরে
তারা মুক্তির জন্য মুক্তিযুদ্ধ করে
শিকল ভাঙার গান করে
প্রতিবাদে মুখর হয়ে ন্যায়ের জন্য লড়ে
ন’মাস ধরে গ্রেনেড বোমা রাইফেলের ঝংকার
অগনিত মাথা ভগ্নীর করুন হাহাকার
বাঙালী জানে বাঙালী বোঝে –
মূল্যবান কতখানি তার কাছে স্বদেশ
তাইতো ঝাপিয়ে পড়লো তারা –
মেনে বঙ্গবন্ধুর আদেশ
দয়ামায়াহীন এই যুদ্ধে কত প্রাণ হলো হতাহত
উজবেগ মরলো বেলুচি মরলো আরো কতশত
অবসান হলো শেষে স্বাধীনতার আন্দোলন
তখন থেকে –
লাল সবুজের বিজয় নিশান হলো উত্তোলন
বাংলার মাটি বাংলার জল থাকলো না কারো অধীন
স্বপ্নের সোনার বাংলা হলো স্বাধীন
সেই থেকে-
আমরা স্বাধীন বাংলার মানুষ
মুক্ত আকাশে উড়িয়েছি ঘুড়ি আর রঙের ফানুস।।

লেখক পরিচিতি

অদিতি তুলি
অদিতি তুলি
যাপিত জীবনের সকল দুঃখ সুখ জমা রাখে কবিতায়। হোমটাউন পটুয়াখালী, বরিশাল। পড়াশোনা করছে বিএসসি ইন নার্সিং এ । ২০২৩ বইমেলায় লেখকের প্রকাশিত কাব্যগ্রন্থ 'দুঃখগুলো নির্বাসিত হোক' পাঠকমহলে সমাদৃত হয়েছে ৷

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা