শনিবার, মে ১৬, ২০২৬

স্বদেশ বর্মণের ছড়া

জৈষ্ঠ্যর ছবি

দিনের বেলায় রোদের দাপট
গরম বাতাস বয়,
খাল বিল সব শুকিয়ে গিয়েছে
জল নাই জলাশয়।

পাকা বোরোধান উঠেছে উঠানে
যত সব পাড়া গাঁয়ে,
চাষীর জমিতে কচি পাটগাছ
দোল খায় মৃদু বায়ে।

কাঁঠাল গাছেতে কাঁঠাল দোলায়
আম গাছে পাকে আম,
হলদে খেজুরে বড় শোভা পায়
গাছে পাকে লিচু জাম।

কখনো রোদ্র কখনো বৃষ্টি
কখনো বাতাস ভাসে,
নীলাভ আকাশে মেঘের ভেলারা
জল ভরে নিয়ে আসে।

কদিন বাদেই বর্ষা নামবে
কৃষকরা চেয়ে থাকে,
আমন ধানের করবে ফসল
দুটি চোখে ছবি আঁকে।

জৈষ্ঠ্য মাসের ঠাণ্ডা গরমে
কত ছবি তার মাঝে,
কখনো আঁধারে কখনো আলোতে
বেলা ডুবে যায় সাঁঝে।

পাখি করে গান সুমধুর তান
জৈষ্ঠ্যর বসুন্ধরা,
নীরবে ঘুমায় রাতের আঁধারে
কত ছবি চলে গড়া।



পলিমাটিস্বদেশ বর্মণ
জন্ম: ০২-০৩-১৯৬১
সাং বেতপুকুর (জামতলা)
পোঃ+থানা – গাজোল
জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ (ভারত)
মোবাইলঃ ৮৯৬৭৭৮৮৭৪৯

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা