রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

অদিতি তুলির কবিতা

আত্মশুদ্ধি-১

চাইলেই তুমি হতে পারো নরম নদী
শীতল পরশে নিমিষেই নিভিয়ে দিতে পারো
জ্বলন্ত আগ্নেয়গিরি।
চাইলেই তুমি হতে পারো অন্তঃপুরের লক্ষ্মী মেয়ে
কিংবা শান্ত সলীলা সুলক্ষণা বধূ
হতে পারো তুমি অনেক কিছুই
পুরুষকে প্রভুর আসনে বসিয়ে।

▪️

এবার তো হও আগুনপাখি
নিজেকে শুদ্ধ করো মেয়ে
শুদ্ধ হও চেতনায় মননে ।
সন্তপ্ত হৃদয়ের বন্দনায় তুমি
ঈশ্বর তোমাকে দিয়েছেন ধীরতার আধার
পরম যত্নে নিজ হাতে গড়েছেন অবসরের দিনে…

লেখক পরিচিতি

অদিতি তুলি
অদিতি তুলি
যাপিত জীবনের সকল দুঃখ সুখ জমা রাখে কবিতায়। হোমটাউন পটুয়াখালী, বরিশাল। পড়াশোনা করছে বিএসসি ইন নার্সিং এ । ২০২৩ বইমেলায় লেখকের প্রকাশিত কাব্যগ্রন্থ 'দুঃখগুলো নির্বাসিত হোক' পাঠকমহলে সমাদৃত হয়েছে ৷

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা