রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

রঞ্জন হালদারের কবিতা

ঈদ এলো

বছর ঘুরে ঈদ এলো ভাই
জাগলো সাড়া দেশে,
চারিদিকে দেখ সবাই
সাজছে নানা বেশে ।

আপন পর সব শেষে,
সবাই এক সাথে
দ্বিধা দ্বন্দ উপেক্ষা করে
পড়বে নামাজ মাঠে।

তারপরেতে কুলাকুলি
মনের যত আশা,
সবাই মিলেমিশে মেটায়
মনের ভালোবাসা ৷

ঈদের এই আয়োজনে
রইল ভালোবাসা ।
ঈদে নতুন স্বপ্ন গড়বো
মনে রইলো আশা ৷

লেখক পরিচিতি

রঞ্জন হালদার
রঞ্জন হালদার
মানিকগঞ্জ জেলায় শিবালয় উপজেলায় যমুনা নদীর তীরে তেওতা গ্রামে ১৯৯৫ সালের ২১ অক্টোবর জন্মগ্রহণ করেন। পিতা: স্বর্গীয় গৌর হালদার, মাতা : কালী রানী হালদার। শিক্ষাগত যোগ্যাতা বি,এ (পাস) । তার একক কাব্যগ্রন্থ 'আরাধ্য' ও ৮ টি যৌথ গ্রন্থ ৷ ১টি সম্মাননাসহ ও বেশকিছু পুরস্কার লাভ করেছেন।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা