শনিবার, মে ১৬, ২০২৬

মজার দেশ || যোগীন্দ্রনাথ সরকার

এ সংখ্যায় একটি মজার ছড়া দেওয়া হলো। মজার দেশ  ছড়াকবিতাটি যোগীন্দ্রনাথ সরকার লিখেছিলেন প্রায় একশ বছর আগে, কিন্তু বৃহত্তর বাংলার বর্তমান অবস্থা দেখলে এই শিশুতোষ কবিতাটির পংক্তিগুলির মাঝে প্রচ্ছন্ন অর্থটুকু বড় প্রতীয়মান হয়ে ঠেকে। যা হওয়ার, তার উল্টোটা ঘটা নিয়ে লেখা এই কবিতাটি আজ তাই তুলে দিলাম।

মজার দেশ – যোগীন্দ্রনাথ সরকার

এক যে আছে মজার দেশ, সব রকমে ভালো,
রাত্তিরেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো !
আকাশ সেথা সবুজবরণ গাছের পাতা নীল;
ডাঙ্গায় চরে রুই কাতলা জলের মাঝে চিল !
সেই দেশেতে বেড়াল পালায়, নেংটি-ইঁদুর দেখে;
ছেলেরা খায় ‘ক্যাস্টর-অয়েল’ -রসগোল্লা রেখে !
মণ্ডা-মিঠাই তেতো সেথা, ওষুধ লাগে ভালো;
অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো !
ছেলেরা সব খেলা ফেলে বই নে বসে পড়ে;
মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে !
ঘুড়ির হাতে বাঁশের লাটাই, উড়তে থাকে ছেলে;
বড়শি দিয়ে মানুষ গাঁথে, মাছেরা ছিপ্ ফেলে !

Jogindranath Sarkar-Mojar Desh

জিলিপি সে তেড়ে এসে, কামড় দিতে চায়;
কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায় !
পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে !
ডাঙ্গায় ভাসে নৌকা-জাহাজ, গাড়ি ছোটে জলে !

Jogindranath Sarkar-Mojar Desh 2

মজার দেশের মজার কথা বলবো কত আর;
চোখ খুললে যায় না দেখা মুদলে পরিষ্কার !

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা