শনিবার, মে ১৬, ২০২৬

পংকজ পালের কবিতা

বৈশাখ মানে

বৈশাখ মানে গাছগাছালির সতেজ পাতা
বৈশাখ মানে বাংলাদেশের হালখাতা ৷
বৈশাখ মানে আকাশে স্বপ্নীল রঙ্গিন ঘুড়ি
বৈশাখ মানে বাংলার ঐতিহ্যের ছাতু মুড়ি ৷
বৈশাখ মানে উৎসব মুখর বাড়ি বাড়ি
বৈশাখ মানে বঙ্গ রমণীর বৈশাখী শাড়ি ৷
বৈশাখ মানে নবচেতনা আর নবজাগরণ
বৈশাখ মানে সুখের স্মৃতির উন্মোচন ৷
বৈশাখ মানে পাড়ায়-পাড়ায় বৈশাখী মেলা
বৈশাখ মানে আবহমান কালের লাঠি খেলা ৷
বৈশাখ মানে ঝড়ে আম কুড়ানোর উল্লাস
বৈশাখ মানে সুন্দর ভাবে বাঁচার প্রয়াস ৷
বৈশাখ মানে ছায়ানট, রমনার বটমূল
বৈশাখ মানে গাছে গাছে ফল আর ফুল ৷
বৈশাখ মানে কত কবিতা কত অনুষ্ঠান
বৈশাখ মানে বাউল শিল্পীর সুরের টান ৷
বৈশাখ মানে কালবৈশাখীর ঝড়ো হাওয়া
বৈশাখ মানে তারুণ্য আবার ফিরে পাওয়া ৷
বৈশাখ মানে প্রিয় একতারাতে সুর তোলা
বৈশাখ মানে শৈশবের প্রিয় নাগরদোলা ৷
বৈশাখ মানে পান্তা ইলিশ ভরা সানকি
বৈশাখ মানে বিবাহে বর-বধূর পালকি ৷
বৈশাখ মানে উৎসব আয়োজনে ব্যস্ত বধূ
বৈশাখ মানে অনাবিল সুখ-আনন্দ শুধু ৷
বৈশাখ মানে সকল ব্যর্থতার পরাজয়
বৈশাখ মানে বাংলা সংস্কৃতি-ঐতিহ্য অক্ষয় ৷

লেখক পরিচিতি

পংকজ পাল
পংকজ পাল
তরুণ গল্পকার ও কবির জন্ম ১৫ অক্টোবর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ৷ বি.এস.সি (অনার্স), এম.এস.সি ; এল.এল.বি; শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন ৷ তার প্রকাশিত একক গ্রন্থ দুইটি ৷ কাব্যগ্রন্থ-'নিঃসঙ্গতার মেঘমালা' ও গল্পগ্রন্থ-'আকাশের নীল রং' এবং যৌথগ্রন্থ-চল্লিশের বেশি ৷ জেলার উদীচী, প্রগতি লেখক সংঘ, খেলাঘর, প্রথম আলো বন্ধুসভা, উত্তরণসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন ৷ বর্তমানে সম্পাদনা করছেন-'পলিমাটি','অন্তরঙ্গ 'ও 'চিন্ময়ী'৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে জেলা পর্যায়ে আয়োজিত ৩১তম বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ ২০০৯-১০ খ্রিস্টাব্দে সিনিয়র গ্রুপে প্রথম স্থান, কবিতা সংসদ সাহিত্য পদক-২০১৪, বাংলাদেশের লেখক-'লেখক ডিরেক্টরি'র অন্তর্ভূক্ত-২০১৪, কাব্য চন্দ্রিকা একাডেমি পদক-২০১৭, লিখিয়ে কাব্য সাহিত্য সম্মাননা-২০১৮, পল্লী কবি জসীমউদ্দীন স্মারক-২০১৮, কাজী নজরুল ইসলাম স্মৃতি স্মারক ও সম্মাননা-২০২২ পেয়েছেন ৷ মেইল : pankajprenoy@gmail.com/ paulpankaj864@gmail.com

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা