রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

অদিতি তুলির কবিতা

আনন্দপুত্র
এক পৃথিবী দূরত্ব আমাদের
অথচ আমার প্রতিটি দীর্ঘশ্বাসের গতিবিধিই যার নখদর্পনে
শিশিরের মত টুপ করে ঝরে পড়া একফোঁটা নিরেট অশ্রুবিন্দুর রহস্য
নিমিষেই ধরা পড়ে যেত কি অবলীলায়!
আমি চিরকাল যার গুনের পূজারি
আমার না হওয়া প্রিয় পুরুষ।
আমাদের মধ্যে তথাকথিত কোন প্রেম ছিল না
নিয়ম করে যোগাযোগ ও হত না
গতানুগতিক প্রেমের কোন সজ্ঞা জানা ছিল না আমাদের
তবে আমি তাকে চাইতাম
একান্ত নিজের মানুষ করেই রাখতে চাইতাম
তার মত আমাকে কেউ কখনো বোঝেনি
তার মত আমাকে কেউ আবিষ্কার করেনি
সে আমার আনন্দপুত্র!
কাছে থেকেও চিরকাল দূরের কেউ
শুদ্ধ স্তুতি শুদ্ধ বন্দনা
প্রিয় পুরুষের হৃদয়ে দেবীর আসন
এক নারী জীবনে আর কি অপ্রাপ্তি?

লেখক পরিচিতি

অদিতি তুলি
অদিতি তুলি
যাপিত জীবনের সকল দুঃখ সুখ জমা রাখে কবিতায়। হোমটাউন পটুয়াখালী, বরিশাল। পড়াশোনা করছে বিএসসি ইন নার্সিং এ । ২০২৩ বইমেলায় লেখকের প্রকাশিত কাব্যগ্রন্থ 'দুঃখগুলো নির্বাসিত হোক' পাঠকমহলে সমাদৃত হয়েছে ৷

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা