শনিবার, মে ১৬, ২০২৬

পংকজ পালের কবিতা

পূজারশেষে,উঠুক ধরা হেসে

বছরের শেষে সাদা মেঘে ভেসে
শঙ্খ মঙ্গলধ্বনি’র সুরে,
এলো নতুন ভোর, কাটলো ঘোর
এলো দুর্গা, খুশি বিশ্ব জুড়ে।

হিল্লোল জাগলো শিউলি ফুলে
প্রাণের ছন্দ কাশের বনে,
খুশির জোয়ার, রঙ্গের ফোয়ার
উৎসবের আনন্দ মনে।

পূজা এলো, ভোরের আলোটা মেখে
বইছে সুখেরই হাওয়া,
নাই ঘুম, চারিদিকে খুশির ধুম
এ তো শান্তির পরশ পাওয়া।

নানা আনন্দ আমেজে বাদ্য বাজে
মা এলো এক বছর পরে,
ভাবনা সারাক্ষণ, ব্যাকুল মন
কখন মা আসবে ফিরে ঘরে।

মা’র আগমনে অশুভ হোক নাশ
সকল অশুভ চলে যাক,
পূজার শেষে, উঠুক ধরা হেসে
হিংসা ভুলে সবে সুখে থাক ।

লেখক পরিচিতি

পংকজ পাল
পংকজ পাল
তরুণ গল্পকার ও কবির জন্ম ১৫ অক্টোবর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ৷ বি.এস.সি (অনার্স), এম.এস.সি ; এল.এল.বি; শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন ৷ তার প্রকাশিত একক গ্রন্থ দুইটি ৷ কাব্যগ্রন্থ-'নিঃসঙ্গতার মেঘমালা' ও গল্পগ্রন্থ-'আকাশের নীল রং' এবং যৌথগ্রন্থ-চল্লিশের বেশি ৷ জেলার উদীচী, প্রগতি লেখক সংঘ, খেলাঘর, প্রথম আলো বন্ধুসভা, উত্তরণসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন ৷ বর্তমানে সম্পাদনা করছেন-'পলিমাটি','অন্তরঙ্গ 'ও 'চিন্ময়ী'৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে জেলা পর্যায়ে আয়োজিত ৩১তম বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ ২০০৯-১০ খ্রিস্টাব্দে সিনিয়র গ্রুপে প্রথম স্থান, কবিতা সংসদ সাহিত্য পদক-২০১৪, বাংলাদেশের লেখক-'লেখক ডিরেক্টরি'র অন্তর্ভূক্ত-২০১৪, কাব্য চন্দ্রিকা একাডেমি পদক-২০১৭, লিখিয়ে কাব্য সাহিত্য সম্মাননা-২০১৮, পল্লী কবি জসীমউদ্দীন স্মারক-২০১৮, কাজী নজরুল ইসলাম স্মৃতি স্মারক ও সম্মাননা-২০২২ পেয়েছেন ৷ মেইল : pankajprenoy@gmail.com/ paulpankaj864@gmail.com

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা