প্রার্থণা
জগৎ জননী তুমি মা
করি আজি প্রার্থণা,
তোমার সন্তানেরা বিপদে আজি
বিশ্ব আক্রান্ত- যুদ্ধ রোগ ব্যাধি।
মা তুমি মঙ্গলময়ী,
তোমায় করি ভক্তি
দূর করো মা সকল বিপদ
ধ্বংস করো অশুভ শক্তি।
ভক্তরা সকল তাকিয়ে আছে
তোমার পানে মাতা,
রোগ শোক জরা ব্যাধি থেকে
মুক্ত করো হে ত্রাতা।
মঙ্গল বারতা নিয়ে মা
এসেছো সবার মাঝে,
সকল বিপদমুক্ত হয়ে
ধরণী যেন সাজে।


