দূরের পাল্লা
ছিপখান তিন দাঁড়
তিনজন মাল্লা
চৌপর দিন ভোর
দেয় দূর পাল্লা।
কঞ্চির তীর ঘর
ঐ চর জাগছে
বনহাস ডিম তার
শ্যাওলায় ঢাকছে।
চুপচুপ ঐ ডুব
দেয় পানকৌটি
দেয় ডুব টুপটুপ
ঘোমটার বউটি।
লকলক শরবন
বক তায় মগ্ন
চুপচাপ চারদিক
সন্ধ্যার লগ্ন।
আর জোর দেড় ক্লোশ
জোর দেড় ঘন্টা
টান ভাই টান সব
নেই উৎকণ্ঠা।


