শনিবার, মে ১৬, ২০২৬

রজনীকান্ত সেনের কবিতা

স্বাধীনতার সুখ

বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই-
“কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই;
আমি থাকি মহাসুখে অট্টালিকা ‘পরে,
তুমত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।’
বাবুই হাসিয়া কহে- “সন্দেহ কি তায়?
কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়;
পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।”



রজনীকান্ত সেন (Rajanikanta Sen) : রজনীকান্ত সেন ছিলেন একজন প্রখ্যাত বাঙালি কবি, গীতিকার, সুরকার ও গায়ক। তিনি ১৮৬৫ সালের ২৬ জুলাই বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। রজনীকান্ত সেনের ছিল বহুমুখী প্রতিভা। ঐ সময়ে রজনীকান্তের গান ছিল খুবই জনপ্রিয়। স্বাধীনতার সুখ, পরোপকার, পরোপকার ইত্যাদি রজনীকান্ত সেন এর বিখ্যাত কবিতা (Poem)। তিনি প্রচুর গীত কবিতাও (kobita) রচানা করেছেন। রজনীকান্ত সেনের জীবনের শেষ সময়গুলো ছিল খবই কষ্টের। অনেকদিন তিনি অসুস্থতায় ভুগেন। তিনি ১৯১০ সালের ১৩ সেপ্টেম্বর মাত্র ৪৫ বছর বয়সে পশ্চিমবঙ্গের কলকাতায় মৃত্যুবরণ করেন।

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা