শনিবার, মে ১৬, ২০২৬

নবকৃষ্ণ ভট্টাচার্যের কবিতা

কাজের লোক

মৌমাছি, মৌমাছি
কোথা যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই।

ওই ফুল ফোটে বনে
যাই মধু আহরণে
দাঁড়াবার সময় তো নাই।

ছোট পাখি, ছোট পাখি
কিচিমিচি ডাকি ডাকি
কোথা যাও বলে যাও শুনি।

এখন না কব কথা
আনিয়াছি তৃণলতা
আপনার বাসা আগে বুনি।

পিপীলিকা, পিপীলিকা
দলবল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি।

শীতের সঞ্চয় চাই
খাদ্য খুঁজিতেছি তাই
ছয় পায়ে পিলপিল চলি।



নবকৃষ্ণ ভট্টাচার্য জন্মগ্রহণ করেন হাওড়া জেলার জগাছায় ২৯শে এপ্রিল ১৮৬০ সালে। পিতা রাজনারায়ণ তর্কবাচস্পতি ছিলেন বিশিষ্ট সংস্কৃত পন্ডিত। তিনি কলকাতার সংস্কৃত স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন। তাঁর প্রথম লেখাটি প্রকাশিত হয় “ভারতী” পত্রিকায় ১৮৭৯ সালে। তিনি “সাথী ” নামের একটি শিশুপত্রিকা সম্পাদনা করতেন (১৮৯৩- ১৮৯৯)।
তাঁর রচনার মধ্যে রয়েছে “শিশুরঞ্জন রামায়ণ” (১৮৯১), “ছেলেখেলা” (১৮৯৮), “টুকটুকে রামায়ণ” (১৯১০), “পুষ্পাঞ্জলী” (১৯৩৪), “ছবির ছড়া” (১৯৩৬) প্রভৃতি।
তাঁর কবিতা “গোকুলে মধু ফুরায়ে গেল আঁধার আজি কুঞ্জবন” ও ” কাজের লোক ” আজও জনপ্রিয়।
৪ঠা সেপ্টেম্বর ১৯৪১ সালে তাঁর জীবনাবসান হয় ৷

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা