রবিবার, মে ১০, ২০২৬

শুভাশিস গোস্বামীর ছড়া

মা

একটি বর্ণ, যুক্ত আকার
ছোট্ট একটি নাম,
নামটা বড় ছোট্ট হলেও
হয়না কো এর দাম।

গর্ভে রেখে যত্ন করে
কষ্ট করে নিজে,
জন্ম দিয়ে আনলে ভবে
চোখ দুটো জলে ভিজে।

নিজের সব সুখগুলো
দিয়ে বিসর্জনে,
সন্তানকে খুশি রাখার
মানুষ করার জনে।

কোলে রেখে সারারাত
নির্ঘুম দুই নয়ন,
তুমি আগলে রাখলে
পরম সেই যতন।

তোমার পরশ তোমার কোল
নিরাপদ সে ঘর,
পরম যত্নে করেছো বড়
দিন মাসে আর বছর।

তোমার মতো হয়না কেউ
সুউচ্চে তোমার স্থান,
তুমিই পরম মমতাময়ী-
‘মা’ সে তাঁর নাম।

লেখক পরিচিতি

শুভাশিস গোস্বামী
শুভাশিস গোস্বামী
জন্ম: ১৬ ই মার্চ, ১৯৮৮ ৷ পিতা : নগেন্দ্র কুমার গোস্বামী, অবসরপ্রাপ্ত শিক্ষক মাতা: নমিতা গোস্বামী, গৃহিণী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ৷ বর্তমানে একটি বেসরকারি সংস্থায় নগর পরিকল্পনাবিদ হিসেবে কর্মরত আছেন। লিখেন কবিতা ও গল্প। জড়িত আছেন শিল্প,সাহিত্য ও সংস্কৃত বিষয়ক পত্রিকা 'পলিমাটি' ও অন্তরঙ্গ সাহিত্য পরিষদ এর সাথে।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা