মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

মৃন্ময় ঘোষের ছড়া

শীতের ছড়া

শীত এলেই জমে যাই
হিমেল হাওয়ার দোলা,
টুপি-মাফলার গায়ে দিয়ে
কুয়াশা করি সব তোলা।

ভোরের রোদে হাত-পা গরম
দাঁত কাঁপে টুং টাং,
গরম গরম পিঠে–রস পেলে
মাঠে লাগে দারুণ রং।

পাতায় পাতায় শিশির নামে
ঠান্ডা ঠান্ডা গান,
রসের হাড়ি ফুটফুটে
মিষ্টি গন্ধে টান।

রস খেয়ে হাসি খিলখিল
খেজুর গাছের ছায়,
শীতের দিনে খেলতে গিয়ে
মজা যেন শেষই না হয়!

লেখক পরিচিতি

মৃন্ময় ঘোষ
মৃন্ময় ঘোষ
মৃন্ময় ঘোষ,পিতা: মৃনাল কান্তি ঘোষ, মাতা: এড. শিখা পাল ৷ গ্রা+পো: বানিয়াজুরি ৷ লেখাপড়ার পাশাপাশি ছড়া পড়তে ও লিখতে চেষ্টা করে ৷

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা