শনিবার, মে ১৬, ২০২৬

বেগম সুফিয়া কামালের কবিতা

আজিকার শিশু

আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা,
তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া কর মেলা।
আমরা যখন আকাশের তলে উড়ায়েছি শুধু ঘুড়ি,
তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি।
উত্তর মেরু, দক্ষিণ মেরু, সব তোমাদের জানা,
আমরা শুনেছি সেখানে রয়েছে জিন, পরী, দেও, দানা।
পাতাল পুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে,
মেরুতে মেরুতে জানা পরিচর কেমন করিয়া হবে।

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা