বৃষ্টির প্রতীক্ষা
নীল আকাশের নিচে
গত ক’দিন শ্বেত শুভ্র মেঘের দল
খুব ঝুলে বেড়িয়েছে ৷
ঝুলে বেড়াতে বেড়াতে ওর সারা গতর
আজ ব্যথা ৷
আজ সন্ধ্যায় অনেক ডাকা-ডাকি করে
কখনো সাদা,কখনো কালো রঙ্গে
সেজে বৃষ্টিরা আজ দেখতে পেলো
একে অপরের মুখ ৷
সেকি চাওয়া চাওয়িটানাই হলো ৷
মাথা সরে তো চোখ সরে না ;
চোখ সরে তো নাক সরে না ;
নাক সরে তো ঠোঁট সরে না ;
বৃষ্টিদের সেকি ঢলাঢলি ৷
বৃষ্টির প্রতিটি ফোঁটা
একে অপরকে দেখতে দেখতে
আছড়ে পড়ছে ভূমি ও জলের উপর ৷
বৃষ্টির ফোটায় নাচের তালে তালে
দুলে দুলে উঠছে নদীর বুকের জল ৷
নিজেরা দেখাদেখি করতে করতে
আছড়ে পরে নিজেরাই হচ্ছে নিঃশেষ
তবু দেখার কত ভান ৷
কত রং বদল; কত গড়াগড়ি
কত কত নিঃশ্বাসের নিঃশেষ,
তবুও থেকে যায় আবার প্রতীক্ষা ৷


