বাংলায় লেখা কবিতার মধ্যে অন্যতম জনপ্রিয় হলো অনুকবিতা। মূলত কয়েকলাইনের মধ্যে অনেক কথা ও গভীরতা অন্তর্নিহিত থাকে এই ধরনের কবিতায়। বাংলা ভাষায় দুই লাইন, তিন লাইন, চার লাইন, ছয় লাইন, আট লাইন অর্থাৎ স্বল্প লাইনের এই ধরনের কবিতাকেই অণুকবিতা Bangla Anu Kobita হিসেবে বিবেচিত করা হয়।
মন কষে দেয় জটিল অঙ্ক
যোগ বিয়োগের গুনে,
কোন সে দূরে হৃদয় ভাগ হয়,
অনিচ্ছাকৃত খুনে।
এ বুকের মাঝে কোনও বারান্দা নেই
তুমি এসে আলো জ্বেলে যাও রোজ
ঘুমের মন্ত্রটি বলে দিলে কানে কানে
তোমাকেও আজ ভুলে থাকা সহজ ৷
তোমাকে সযত্নে রেখে বিলিয়েছি ঘুম
ব্যর্থতা’র জানলায় ফিরে আসে চাঁদ
এই বসন্তও যেন হারানোর’ই মরশুম
ক্লান্ত রাতের বিনিময় গিলি অবসাদ ৷
উড়ে চলার ক্লান্ত পাখি
কামড় বসায় অন্ধকার,
শিকল পড়া বাঁধন খুলে
মুক্ত হওয়া দরকার।


