একুশের গুণগান
কোকিলকে বলি,
তুমি আর ডেকোনা মধুর সুরে।
আর গেয়োনা মিষ্টি কণ্ঠে গান।।
শিমুল-পলাশ কে বলি,
তোমরা ফুটো না গাছের শাখায়।
আর ছড়িয়ো না মিষ্টি ঘ্রাণ।।
বাতাসরে বলি,
বহিবে না আর দখিনা নাম ধরি।
আর করিবে না শিতল কারো প্রাণ।।
বৃক্ষকে বলি,
সেজো না আর নতুন পাতার পল্লবে।
আর তুলো না বাতাসে শাখার তান।।
কেন জান?
আজ যে আমার ভাই হারানোর ক্ষোভ।
বেদনায় আজ মুখটি আমার ম্লান।।
তোমরা কি জানোনা?
রফিক-জব্বার কে,কি তাদের পরিচয়?
ভাষার জন্য দিয়েছিল তারা তাজা রক্ত দান।।
তাই তো বলি,
আজ আকাশে-বাতাসে নাই ভিন্ন ধ্বনি।
আজ শুধু গাই একুশের গুণগান।।


