শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

সোমা আল মামুনের কবিতা

কন্যা

সংসার হলো সাজানো একটি বাগান
আর কন্যা হলো সেই বাগানের
টকটকে লাল গোলাপ।
বাগানে ফুল না ফুটলে যেমন বাগানের কোন সৌন্দর্য থাকেনা
তেমনি সংসারে কন্যা সন্তান না থাকলে সংসারে কোন আনন্দও থাকেনা।
কন্যা হলো সংসারের আনন্দের ঝর্ণাধারা,যা বয়ে নিয়ে চলে কন্যা জায়া জননীর জীবনের রাতি ধারা।
কন্যা হলো আল্লাহর দেয়া সবচেয়ে সেরা পুরস্কার, অন্ধকার ঘরের আলো
কন্যাকে কখনো করোনা অবঙ্গা অবহেলা, বলোনা যা খুশি তা
এই কন্যাই তোমার নিদান কালে ধরবে ছাতা।
কন্যা হলো বাবার রাজকন্যা
মায়ের আদরের পরী
বাবা মায়ের যত স্বপ্ন
সাধ পুরনের প্রতিচ্ছবি।
কন্যাকে দাসীর জীবন নয়
সুশিক্ষা দিয়ে গড়ো
আত্মনির্ভরশীল করো তাকে
পরিবার ও সমাজের কল্যান করো।
কন্যা হলো আল্লাহর আশীর্বাদ
এক অশেষ নিয়ামত
কন্যাকে ভালো বাসতে,সন্মান করতে কখনো করোনা দ্বিমত।
সবাই মনে রেখো তোমরা
পরম করুনা ময়ের মায়া
কন্যারুপে মায়ের পায়ের নিচে দিলেন সন্তানেরই জান্না।

লেখক পরিচিতি

সোমা আল মামুন
সোমা আল মামুন
ছোটবেলা থেকেই গান, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত। তিনি বুলবুল ললিত কলা একাডেমি ওয়াইজ ঘাট, ঢাকা থেকে নজরুল গীতিতে ডিপ্লোমা করেন ৷ একাডেমির ধানমন্ডি, মতিঝিল ও ওয়াইজ ঘাট তিন শাখার প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে নজরুল গীতিতে প্রথম স্থান অধিকার করেন ৷ স্কুল কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিনি ছিলেন বরাবরই চ্যাম্পিয়ন ৷ ছোটবেলা থেকেই বেতার ও টেলিভিশনে গান পরিবেশন করেছেন ৷ এখনও করছেন ৷ তিনি ঘিওরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের একজন নিয়মিত শিল্পী ৷ কলেজ জীবনে লেখালেখি শুরু ৷ এখনও লিখছেন ৷ কর্ম ব্যস্ততার মাঝেও সংগীতকে ভালোবেসে সংগীত শিক্ষকতা করছেন।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা