সফর সঙ্গী
উপরে নীল আকাশ
নিচে সবুজ প্রকৃতি
নদী বয়ে চলেছে আপন মনে।
আমি দাঁড়িয়ে আছি তোমার পথ চেয়ে।
তুমি আমি হারিয়ে যাবো ঐপথ ধরে
দুর অজানায়,
তুমি যাবে কি প্রিয়?
হবে কি আমার আমৃত্যু সফর সঙ্গী?
তোমার হাত ধরে হেঁটে যাবো
দুর কোন অজানায়,
নীল আকাশটায় ভালো বাসার পাখা মেলে উড়ে বেড়াবো নির্ভয়ে
তুমি হাত ধরে রবে তো প্রিয়?
ভালোবাসার ডিঙ্গি নৌকায় পাল তুলে দিয়ে আমরা হারিয়ে যাবো দেশান্তর
ভালোবাসার জোয়ারে ভেসে ভেসে খুঁজে নেব এক নতুন পথ।
এই পৃথিবীর দেয়া যত দুঃখ কষ্ট গ্লানি মুছে দেব,ভাসিয়ে দেব নদীর ঘোলা জলে।
তোমার চোখের তারায় আমায় দেখে মুগ্ধ হবো তোমায় পেয়ে।
তোমার সান্নিধ্য আমার মনের প্রশান্তি জোগায়
তোমার মুখ দেখলেই, হৃদয়ের গভীরে শান্তির ঘন্টা বেজে উঠে
সকল কষ্টের নিস্তব্ধতাকে ভেঙে মুহূর্তেই ভালোবাসার প্রশান্তির পুর্নতায় ভরিয়ে দেয় আমার অন্তর আত্বা।
আমায় বেঁধে রাখবেতো – তোমার বাহুডোরে?
নদীর স্রোত, প্রকৃতির গাড়ো সবুজ,আকাশের নীল,সূর্যাস্তের মুগ্ধতা, সবই যেন দেখতে পাই
তোমার হাসিতে।
তোমার ঐ হাসি আমার জীবনে প্রতি দিন সূর্যদ্বয় হয়।
প্রকৃতির এক নীরব ভাষা আছে,
নিজস্ব রং আছে,অভিমান আছে,অভিযোগ আছে।
একটু চোখ বন্ধ করে গভীর ভাবে অনুভব করো
তাহলে বুঝবে তার বুকের ভেতরের চাওয়া পাওয়ার সুখ দূঃখগুলো।
তুমি আমার চোখে চোখ রেখে বুঝবেতো-কতটা ভালোবাসি তোমায়।
শক্ত করে বুকে জড়িয়ে বলবে তো –
ভালোবাসি প্রিয়, শুধু তোমায় ভালো বাসি
ভালোবেসে যাবো আমৃত্যু
হ্যা,তোমার ভালোবাসার সফর সঙ্গী হলাম,,এই জীবন যাত্রায়।।


