নির্দ্ধিধায়
শ্রাবণ, অবিরাম বৃষ্টি আর বৃষ্টি
তুমি শ্রাবণের বৃষ্টি হয়ে
তোমার ভালোবাসায় আমায় ভিজিয়ে দিতে পারো নির্দ্বিধায়
ঝড়ো ঝড়ো বৃষ্টিতে মূয়ুরের মত নীল শাড়ি পরে,
কপালে কদম ফুলের টিকা
কানে কদমের দুল, গলায় মালা হাতে কদমের বালা পরে আমি আনন্দে নাচবো।
তুমি শ্রাবণের বর্ষন হয়ে আমায় খোঁপায় কদম ফুল গুঁজে দিতে পারো
বৃষ্টিস্নাত ভালোবাসা নিয়ে নির্দ্বিধায়।
আমি হাজার বছরের তৃষ্ণার্ত হয়ে অপেক্ষা করবো
তুমি নিঝুম বৃষ্টি হয়ে
আমায় ভাসিয়ে নিয়ে যেতে পারো নির্দ্বিধায়।
ভালোবাসা ভালোবাসা,
তুমি আমার মন মন্দিরের দেবতা
আমার ভালোবাস পরমঈশ্বর,
তুমি চাইলেই শ্রাবণের বৃষ্টি ভেজা কদম হয়ে
আমায় কদম স্নান করাতে পারো নির্দ্বিধায়।
শ্রাবণ এসেছে অফুরন্ত
ভালোবাসার বৃষ্টি নিয়ে,
তুমি চাইলেই আমায় ভালোবেসে জড়িয়ে ধরে শ্রাবণের জলে ডুব দিতে পারো নির্দ্বিধায়।


