- অসঙ্গতি
- প্রতিদিন ঘুম থেকে উঠেই দেখি
আলোহীন ঘর
টিকটিকির বিরামহীন লেজ নাড়ানো কণ্ঠস্বর
আলস্য জড়ানো সকাল, আর
নব্য বিবাহিত দম্পতির ঘষামাজা মুখশ্রী
যাদের দেখলেই মনে হয়
নষ্ট বীর্যে নষ্ট আজ যিশু খ্রীষ্টের পৃথিবীতোমরা যারা দুধেল করেছ কোমর ভাঙা বসতি
তাদের অত্যুজ্জ্বল ঘরে পানাহারের আরব্য রজনী
যেখানে অশ্বলিঙ্গে বাঁধা থাকে আফ্রিকান কৃষ্ণাঙ্গ নারী
যাদের ভাবলেশহীন মুখে নিরব প্রতিবাদের কঠোর হুঁশিয়ারিপ্রতিদিন ঘুম থেকে উঠেই দেখি
সারমেয় জীবনে বাস্তবের বিশাল অসঙ্গতি
যার অধিকাংশ স্থান জুড়েই ধ্বংসপ্রাপ্ত রোম নগরী!


