যাকে ভালোবাসি সে আমার দেশ, বাংলা ভাষা
যাকে ভালোবাসি সে আমার দেশ, বাংলাভাষা
আর সব মিথ্যে কুহেলিকা
মৃত্যুর পাদদেশে যাবে বলে আসোনি কাল
তোমাকে তো বলিনি ফারজানা
নারীর চেয়ে মাটি-ই আমায় ভালোবেসেছে চিরকাল
কাকে দেব ভক্তিপূর্ণ এ প্রণতি?
সবইতো দেখি মিথ্যার ঘরে গড়েছে সুখের বসতি
তোমাকে তো বলিনি ফারজানা
কপটতায় ভরা বিশ্বের এ মোহ মায়া ছিন্ন করেছে মহামারী করোনা
যাকে ভালোবাসি সে আমার দেশ, বাংলা ভাষা
আর সব মিথ্যে কুহেলিকা |


