শনিবার, মে ১৬, ২০২৬

শ্রুতি সামন্তের কবিতা

শ্বাস
বুড়ো হতে যাওয়া
দুটো গাছের মধ্যে বায়ুর হা হুতাশ,
কি শব্দ তারা বলে বোঝা দায়,অট্টালিকায় স্বপ্ন যেন
ঘুরে যায়,
বহুদিল পরে বধূয়া
গাছের ছায়ায়,সবুজ কথার দেশে
কি ফিরে যায় এক
অচেনা অতিথির মতো,পৃথিবী তাকায়,
বিস্ময়ের ঘনঘোর আশঙ্কায়।

লেখক পরিচিতি

শ্রুতি সামন্ত
শ্রুতি সামন্ত
কবি বিভিন্ন লিটল ম্যাগাজিনে নিয়মিত লিখছেন। সম্প্রতি কৃত্তিবাস পত্রিকাতে লেখা প্রকাশিত হয়েছে। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'দহন '। পেশা --অধ্যাপনা।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা