নববর্ষ
নববর্ষ এক অসাধারণ চেতনা
সম্ভাবনাময় ঐতিহ্যবাহী ধারণা,
আবহমান বাঙালির সুপ্ত আবেগ
যেখানেই থেমে যায় বাঙালি বিবেক।
নববর্ষ বরণ করতে,শ্রদ্ধায় স্মরণ করতে
সংগীত,বাদ্যযন্ত্র, মন্ত্রমুগ্ধ ভঙ্গিমাতে
বাঙালির প্রাণে ভেসে ওঠে সেই মধুর সুর
বাংলা আমার জন্মভূমি, আহা কি মধুর!
আবার যদি জমে মেলা বটতলা
আবার যদি জমে মেলা হাটখোলা
মুখোশ র্যালী পুতুল নাচ ও মজার খেলা,
আবহমান বাঙালির যেতেই হবে সেই মেলা।
জারি সারি ভাটিয়ালি আমরা সব বাঙালি
আমরা রচনা করবো নতুন দিনের দীপাবলি।
পান্তাভাত আর ইলিশ মাছ
এসব খেয়ে নেই কো কাজ।
সাধ আছে সাধ্য নেই,
মোদের জিনিস পরকে দেই।
জাতি হিসেবে মোরা মহান উদার,
বলিষ্ঠতা সহিষ্ণুতা সম্ভাবনা অপার।
তাইতো মোরা বাঙালি
উচ্চস্বরে সবাই বলি,
দিতে হবে মোদের এখন
শুভক্ষণে অঞ্জলি।


