বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

শ্যামলী চক্রবর্তীর কবিতা

বর্ষবরণ

চৈত্রের বিদায় ক্ষণে
নতুন বর্ষের আগমনে,
কেটে যাক অজ্ঞানতার গ্লানি
মঙ্গল অভিমানে।
এসেছে নতুন বৈশাখ
করি তারে বরণ,
সঙ্গে নিয়ে উৎকৃষ্টতা স্মরণ।

এসো হে বৈশাখ
মোদের ঘরে,
অদম্য চেতনায় স্মরণ করে।
অতীতের ব্যর্থতা,
আছে তার যথার্থতা।
সেই অভিজ্ঞতাকে চিত্তে রেখে,
অনিবার্য প্রয়াসে
কর্ম করাই প্রকৃত কারণ।
মোদের এই বর্ষবরণ।

লেখক পরিচিতি

শ্যামলী চক্রবর্তী
শ্যামলী চক্রবর্তী
শ্যামলী চক্রবর্তী ৭ই ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলার সদর উপজেলার অন্তর্গত ভাড়ারিয়া ইউনিয়নের খাবাশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা: শ্যামাপ্রসাদ চক্রবর্তী, মা: সারথী রানী চক্রবর্তী। সে স্বনামধন্য পণ্ডিত স্বর্গীয় শ্রী নরেশ চন্দ্র চক্রবর্তীর নাতনি। সে খাবাশপুর লাবণ্যপ্রভা উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালে গোল্ডেন এ প্লাস পেয়ে এসএসসি পাস করেন। বর্তমানে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছেন। ছোটবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা,জেলা,বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে কৃতিত্বের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করছেন।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা