বাংলা
ফেব্রুয়ারির একুশ তারিখ
রক্তে ভেজা নাম,
রাষ্ট্রভাষা বাংলা পেলাম
কত শহীদের দাম।
রফিক জব্বার সালাম বরকত
তোমরা করেছো দান,
মায়ের ভাষায় কথা বলার
প্রাপ্য সম্মান।
সকল শহীদ- ভাষা সৈনিকেরা
গর্বিত তোমাদের জন্য,
মাথা নত করি জানাই তোমাদের
শ্রদ্ধা বিনম্র।
আধুনিকতার রুচিহীনতায়
ভুলতে নিজের ভাষা,
অস্ত্বিত্বই যেন দিচ্ছি বিকিয়ে
ভেঙ্গে শহীদদের আশা।
বাংলা নিয়ে আলোচনার
একটি মাসই নয়,
সারাবছর সকল কাজেই
ব্যাপ্তি যেন তার হয়।
সকল স্তরের সকল স্থানে
শুদ্ধ বাংলা চাই,
নিজ ভাষাকে ধারণ করো
এর চেয়ে তৃপ্তি নাই।
মাতৃভাষার জন্য যারা
দিয়েছে তাদের প্রাণ,
বিশ্ববাসী ভুলবেনা কোনোদিন
তোমাদের অবদান।
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা মুখের বুলি,
গর্বিত আমি বাঙ্গালি জাতি
মাথা উঁচু করে চলি।


