রবিবার, মে ১৭, ২০২৬

শুভাশিস গোস্বামীর কবিতা

নববর্ষের বার্তা

পুরাতনকে পেছনে ফেলে
নতুন দিনে আজ সবাই,
২০২৪ এর হলো আগমন
নব চেতনার গান গাই ৷

পূর্বাকাশে নতুন সূর্য
বলছে আজ যেন হেসে,
নব উদ্যমে শুরু হোক সব
রোগ শোক যাক ভেসে।

নতুন বছর নতুন এই দিনে
জীবন হোক সবার পূর্ণ,
লক্ষ্যগুলো পূর্ণতা পাক
হিংসা বিদ্বেষ হোক চূর্ণ।

যুদ্ধ হত্যা রক্তপাতের
বিশ্ব নাহি মোরা চাই,
সবার ওপরে যে মানুষ সত্য
শান্তির এক নীড় চাই।

আলোর পথে থাকি যেন সব
সততা নিয়ে চলি,
ভুলগুলোকে পেছনে ফেলে
মানবতার কথা বলি।

সম্প্রীতির বন্ধন দৃঢ় হোক আরো
সকলেই রেখে হাতে হাত,
সাম্প্রদায়িকতার বিষবাষ্প
চিরতরে নিপাত যাক।

শুভেচ্ছা রইলো সকলের প্রতি,
নতুন বছরে আজ,
সুন্দর একটি সমাজ গড়তে
করি সবাই ভালো কাজ।

লেখক পরিচিতি

শুভাশিস গোস্বামী
শুভাশিস গোস্বামী
জন্ম: ১৬ ই মার্চ, ১৯৮৮ ৷ পিতা : নগেন্দ্র কুমার গোস্বামী, অবসরপ্রাপ্ত শিক্ষক মাতা: নমিতা গোস্বামী, গৃহিণী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ৷ বর্তমানে একটি বেসরকারি সংস্থায় নগর পরিকল্পনাবিদ হিসেবে কর্মরত আছেন। লিখেন কবিতা ও গল্প। জড়িত আছেন শিল্প,সাহিত্য ও সংস্কৃত বিষয়ক পত্রিকা 'পলিমাটি' ও অন্তরঙ্গ সাহিত্য পরিষদ এর সাথে।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা