বঙ্গবন্ধু ও বাংলাদেশ
শ্যামল সবুজ বাংলার বুকে
টুঙ্গিপাড়া এক গ্রাম,
এই গ্রামেতেই জন্ম নিলো
নেতা যে এক মহান।
অন্যায়ের বিরুদ্ধে যার
তীব্র প্রতিবাদ,
শোষিত বঞ্চিত মানুষের প্রতি
ভালবাসা তাঁর অগাধ।
পাক শাসকের অন্যায়ের বিরুদ্ধে
বজ্র কন্ঠের ধ্বণি,
বাঙ্গালি বুকে সাহস বাঁধে
তাঁরই বুলি শুনি।
২৬ মার্চ তাঁর স্বাধীনতা ঘোষণা
উদ্বুদ্ধ বীর জনতা,
অস্ত্র হাতে হায়েনার বিরুদ্ধে
প্রতিরোধ তীব্রতা।
নয় মাসের মুক্তিযুদ্ধ
লক্ষ প্রাণের অবদানে,
বিশ্ব মানচিত্রে জন্ম দেশ এক
বাংলাদেশ নামে।
মহান যে নেতা ডাক না দিলে
পেতাম না স্বাধীন দেশ,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তুমিই তো বাংলাদেশ।
যুদ্ধ পরে দেশটি যখন
বিনির্মাণে ব্যস্ত তুমি,
অপশক্তির ষড়যন্ত্র যেন
শুরু হলো তখনি।
৭৫ এর ১৫ ই আগষ্ট
ইতিহাসের কালরাতি
সপরিবারে প্রাণ নিলো ওরা
নিভলো বাংলার বাতি।
ভেবেছিলো ঘাতকের বুলেটে
চিরতরে মুছবে স্মৃতি,
বঙ্গবন্ধু যে চিরভাস্বর
সুমহান তাঁর কীর্তি।
শ্রদ্ধা আর ভালবাসায়
সিক্ত হবে তুমি ক্ষণ,
পদ্মা মেঘনা গৌরি যমুনা
বহমান যতোক্ষণ।
বঙ্গবন্ধু তোমায় করি
বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন
হাজার বছরের শ্রেষ্ঠ তুমি
হৃদয়ে রয়েছো সর্বক্ষণ।


