শনিবার, মে ১৬, ২০২৬

শুভাশিস গোস্বামীর কবিতা

এই দায় কার ?

ছোট ছোট ফুলগুলো আজ
হয়ে আকাশের তারা,
চারদিকে আজ ক্রন্দনরোল
বাবা-মা সন্তান হারা।

হাসিমাখা সেই মুখগুলো আজ
আগুণে ঝলসানো দেহ,
এমন করুণ ঘটনার দায়
নেবে কি বলো কেহ ?

বাবা-মার সে আদরের রতন
কতো না চোখে স্বপ্ন,
শিক্ষা-দীক্ষায় হবে যে বড়
আদর্শিক করার যত্ন।

স্বপ্নগুলো আজ অপূর্ণ হয়েই
দূর অজানায় দিলো পাড়ি,
সোনামণি যে আসবে না আর
ফিরবেনা কখনো বাড়ি।

পড়তে গেলো বিদ্যালয়ে
মনে নিয়ে কতো সুখ,
অঙ্গার হয়ে নিথর দেহে
নিষ্প্রভ আজ সে মুখ।

এমন দৃশ্য দেখতে হবে
ভাবতে নাহি পারি,
চোখের সামনে ভাসছে শুধু
আর্তনাদ আর আহাজারি।

নিরাপদ তাহলে কোথায় মোরা
কোথায় তবে শান্তি ?
বড় বড় শুধু কথার ভিড়ে
প্রতিনিয়ত ভুল ভ্রান্তি।

শোক প্রকাশেই দায় এড়ানো
এতোটুকুই কি দায়িত্ব- কাজ !
পরিবর্তন কি হবে না কখনো
একটুকুও কি হয় না লাজ ?

লেখক পরিচিতি

শুভাশিস গোস্বামী
শুভাশিস গোস্বামী
জন্ম: ১৬ ই মার্চ, ১৯৮৮ ৷ পিতা : নগেন্দ্র কুমার গোস্বামী, অবসরপ্রাপ্ত শিক্ষক মাতা: নমিতা গোস্বামী, গৃহিণী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ৷ বর্তমানে একটি বেসরকারি সংস্থায় নগর পরিকল্পনাবিদ হিসেবে কর্মরত আছেন। লিখেন কবিতা ও গল্প। জড়িত আছেন শিল্প,সাহিত্য ও সংস্কৃত বিষয়ক পত্রিকা 'পলিমাটি' ও অন্তরঙ্গ সাহিত্য পরিষদ এর সাথে।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা