রবিবার, মে ১৭, ২০২৬

শুভাশিস গোস্বামীর কবিতা

শুভেচ্ছা ২০২৫

পূব আকাশে সূর্যটা আজ
উঠলো হেসে আকাশ-কোণে,
একটি বছরের বিদায় বেলা
নতুন বছরের আগমনে।

কালের গর্ভে বিদায় বছর
স্মৃতিগুলো থাকুক মনে,
দুঃখ- কষ্টের হিসেব গুলো
ভুলে থাকুক পেছনে।

রোগ-শোক-জরা-ব্যাধিমুক্ত
সুস্থ থাকুক দেহ মন,
নতুন বছর নিয়ে আসুক
আনন্দে ভরা সবার জীবন।

মানবিক সমাজ উঠুক গড়ে
বন্ধ হোক যুদ্ধ-ধ্বংস,
পৃথিবীটা হোক হানাহানিমুক্ত
জীবন হোক অহিংস।

শুভেচ্ছা রইলো সবার প্রতি
সুন্দর হোক এ ধরা,
দুই হাজার পঁচিশ বছরটি হোক
খুশি আনন্দে ভরা।

লেখক পরিচিতি

শুভাশিস গোস্বামী
শুভাশিস গোস্বামী
জন্ম: ১৬ ই মার্চ, ১৯৮৮ ৷ পিতা : নগেন্দ্র কুমার গোস্বামী, অবসরপ্রাপ্ত শিক্ষক মাতা: নমিতা গোস্বামী, গৃহিণী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ৷ বর্তমানে একটি বেসরকারি সংস্থায় নগর পরিকল্পনাবিদ হিসেবে কর্মরত আছেন। লিখেন কবিতা ও গল্প। জড়িত আছেন শিল্প,সাহিত্য ও সংস্কৃত বিষয়ক পত্রিকা 'পলিমাটি' ও অন্তরঙ্গ সাহিত্য পরিষদ এর সাথে।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা