বর্ষা
ষড়ঋতুর বাংলাদেশ
রঙবেরঙের খেলা,
বর্ষাকালের আকাশে যেন
কালো মেঘের ভেলা।
আষাঢ় শ্রাবণ দুইটি মাস
বর্ষাকালের পরিচয়,
এই বৃষ্টি এই যে রোদ
সে এক বৈচিত্র্যময়।
উত্তরেতে ঝড়ের আভাস
ঝলকানি বিদ্যুতেতে,
এদিক সেদিক যেথায় থাকো
যাও সব নিরাপদে।
আকাশ ভেঙ্গে পড়বে যেন
সে কি বজ্রপাত,
মেঘ বৃষ্টির সে এক খেলা
বর্ষাকালের ডাক।
নদ-নদীতে বাড়ে পানি
ভাঙ্গলে কোনো বাঁধ,
চারিদিকে অথৈই পানি
বন্যারই আভাস।
কদমফুলের ঘ্রাণটি যখন
স্পর্শ করে নাকে,
রংধনুর সেই দৃশ্যপটে
মনে ছবি আঁকে।
মেঘ বৃষ্টির বিচিত্র খেলায়
মুগ্ধ মনের দৃষ্টি।
বর্ষাকালের রূপটি যেন
প্রকৃতির অপার সৃষ্টি।


