রবিবার, মে ১৭, ২০২৬

শুভাশিস গোস্বামীর কবিতা

বাবা

মাথার ওপর ছায়া দিয়ে
আছো বটবৃক্ষ হয়ে,
ভরসা পাই তোমার জন্য
পরম এ আশ্রয়ে।
অবদানে রয়েছো তুমি
সারাটি জীবন জুড়ে,
শত কষ্টেও রেখেছো মোদের
আনন্দ-সুখে ভরে।
পরিশ্রমকে মাথায় নিয়ে
করেছো মোদের বড়,
শিক্ষা দীক্ষা জ্ঞান দিয়ে তুমি
মানুষ করে গড়ো।
বাবা দিবস বা মা দিবস
একটি দিনের নয়,
সারাবছর সকল ক্ষণে
অনুভবে রাখতে হয়।
প্রশ্ন আসে- আমরা যদি করি
সঠিক দায়িত্ব পালন,
বৃদ্ধাশ্রম হবে কেন তবে
প্রতিষ্ঠার প্রয়োজন ?
সন্তানেরও আছে দায়িত্ব
বাবা-মায়ের জন্য,
এ জগতে মোদের কাছে
তারাই তো অগ্রগণ্য।
পৃথিবীর সব দূরে গেলেও
তোমরাই আছো পাশে,
বাবা-মা তোমায় শতকোটি প্রণাম
স্বর্গ যে তোমাদেরই মাঝে।

লেখক পরিচিতি

শুভাশিস গোস্বামী
শুভাশিস গোস্বামী
জন্ম: ১৬ ই মার্চ, ১৯৮৮ ৷ পিতা : নগেন্দ্র কুমার গোস্বামী, অবসরপ্রাপ্ত শিক্ষক মাতা: নমিতা গোস্বামী, গৃহিণী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ৷ বর্তমানে একটি বেসরকারি সংস্থায় নগর পরিকল্পনাবিদ হিসেবে কর্মরত আছেন। লিখেন কবিতা ও গল্প। জড়িত আছেন শিল্প,সাহিত্য ও সংস্কৃত বিষয়ক পত্রিকা 'পলিমাটি' ও অন্তরঙ্গ সাহিত্য পরিষদ এর সাথে।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা