বিন্দু
স্কুলের খাতায় ভুলে ও ভালোবাসায় এতো এতো বিন্দু আমি এঁকেছি
কিন্তু
এদের কাউকেই মনে রাখিনি,
তো
আমার ভেতর কোথাও না কোথাও
কেউ না কেউ
এরা
আছে
পরিপূর্ণ সার্বভৌমত্ব নিয়ে, অথবা অনুপস্থিতির তাবদাহে।
হ্যাঁ
কোন বিন্দুকেই আমি অস্বীকার করছি না,
আপেলের ভেতরের মিষ্টি কোন শুঁয়োপোকা
কোন উঁকি,
নিজেকে অস্বীকার করতে আমি পারি না।


