জগন্মাতার আগমন
শিউলিফুলের সুগন্ধিতে মাতায় সবুজ বন
সাজ সাজ রব চারিদিকে মায়ের আগমন
সুনীল আকাশ জুড়ে ভাসে সাদা মেঘের ঝাঁক
উমা তখন আসেন শুনে ভক্তকুলের ডাক ৷
জগন্মাতার বন্দনা সুর তোলে মধুর বোল
শুভ্র বরণ কাশের ডগায় ঘুর্ণিতে যায় দোল।
ঘন্টা বাজে কাঁসর বাজে তালে বাজে শাঁখ
সুখের নাচন হৃদয় মাঝে আনে ঢাকার ঢাক।
দশভুজার মহিমাতে হয় দুঃখ ক্ষয়
মায়ের আশীর্বাণীতে যায় কেটে বিপদ-ভয়।
ঘোর তমসা দূর করে মা দেখান আলোর পথ
মহাশক্তির কল্যানে পায় ভীরু বিজয়রথ ।
অশুভদের দমনে তাঁর উদ্যত আঘাত
সজ্জনদের রক্ষা করেন বাড়িয়ে নিজের হাত। দুর্গতিনাশিনী দুর্গা বিপদ করেন দূর
ধরায় নেমে দেন বিলিয়ে পরম প্রীতির সুর।


