রবিবার, আগস্ট ১৬, ২০২৬

রুহুল আমিনের কবিতা

দুর্গা মায়ের আগমন

দুর্গা মায়ের আগমনে বইছে খুশির ঢেউ
মায়ের মুখটা দেখতে একবার বাদ যাবেনা কেউ,
ধনী গরীব রইবেনা ভেদ, পূজার মণ্ডবে
আরতি আর সিঁদুর খেলায় সবাই মাতবে।
মর্তে যখন হবে না তোমার আগমন
আমাদের তখন খুশির চিত্তে রবে মন,
ছোট বড় ছুটে যাবে পেতে মায়ের আর্শিবাদ
মায়ের কাছে আর্শিবাদ চেয়ে করবে শত মানত।
পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী আর নবমী কাটবে যেমন তেমন
দশমীতে নয়ন জলে ভাসব সারাক্ষণ,
এই বুঝি মা হলো তোমার বিদায়ের বেলা
মনের কষ্ট দূর করতে খেলি নানা খেলা
যেখানে থাক, ভাল থাক মা, করো আর্শিবাদ
কলি যুগে এসেছি মা, করতে পাড়ি যেন সব অসুরের নাশ।

লেখক পরিচিতি

রুহুল আমিন
রুহুল আমিন
মানিকগঞ্জ জেলায় ঘিওর উপজেলায় গোলাপনগর গ্রামে ১৯৯৪ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। পিতাঃ আঃ মান্নান, মাতাঃ ছাহেরা বেগম। শিক্ষাগত যোগ্যতা এম (বাংলা সাহিত্য) । ২০ টি যৌথ গ্রন্থে লেখা স্থান পেয়েছে। বেশকিছু সম্মাননা পুরস্কার লাভ করেছেন। জড়িয়ে আছেন অন্তরঙ্গ সাহিত্য পরিষদের সাথে।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা