মনোরম বর্ষা
আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষাকাল
আকাশে ছড়ানো মেঘের জাল ৷
এই রোদ এই বৃষ্টি
বর্ষার অপরূপ সৃষ্টি
চারিদিকে থই থই করে জল
আনন্দে মাছ ধরে জেলের দল ৷
ছোট বড় অনেক মাছ পরে ধরা
উৎসবে মেতে উঠে জেলেপাড়া ৷
মানুষের থাকে না তেমন কাজ
কেউ ধরে গান, কেউ করে নাচ ।
দাদু-দিদা গল্প বলে, ছোটরা শোনে
নারীরা শিকা- নকশি কাঁথা বোনে ৷
কবি মনে নানারূপ ধরে বর্ষা কালে
গান কবিতা গল্পে স্বপ্নের মায়াজালে ৷
বড় মনোরম এই বর্ষাকালের দৃশ্য
বাংলার ষড়ঋতু সেরার সেরা বিশ্ব ৷


