টুঙ্গিপাড়ায় জন্ম
টুঙ্গিপাড়ায় জন্ম নিলেন
বঙ্গবন্ধু নিজে,
বাংলাদেশের গর্ব তিনি
সুখ লাগে কি যে!
দেশ ও দেশের মানুষ নিয়ে
ভাবতেন খুবই তিনি,
দেশের সংগ্রাম এলে আগে
সামনে থাকতেন তিনি।
দেশের জন্য জেল জুলুমে
কাটিয়ে দেন জীবন,
বঙ্গবন্ধুর নির্দেশ পেয়েই
যুদ্ধার বাজি জীবন।
আগষ্ট এলেই অশ্রু ঝরে
জাতির পিতার জন্য,
দেশ দিলেন দেশের মানুষ কে
মরেও তিনি ধন্য।


