শনিবার, মে ১৬, ২০২৬

রুহুল আমিনের কবিতা

বর্ষার বৃষ্টি ‌‌‌

বর্ষা এলো, বৃষ্টি হলো
সিক্ত হলো দেশ,
ঝলমলিয়ে উঠছে দেখো
আমার সোনার দেশ ৷

বর্ষাকালে বৃষ্টির দিনে
দিঘির জলে শাপলা ফোটে
গাছে ফুটে কদম কেয়া বেশ,
হিজল বনে ভিজতে দেখো
শালিক,চড়ুইর কেশ ৷

নদীর জলে ঢেউ এর খেলা
দিঘির জলে ব্যাঙের মেলা,
বৃষ্টিতে ভেজে দুষ্টু ছেলের দল
মন উদাসী মেঘলা দিনে
যাই ভেসে যাই প্রিয়ার দ্বারে ৷

লেখক পরিচিতি

রুহুল আমিন
রুহুল আমিন
মানিকগঞ্জ জেলায় ঘিওর উপজেলায় গোলাপনগর গ্রামে ১৯৯৪ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। পিতাঃ আঃ মান্নান, মাতাঃ ছাহেরা বেগম। শিক্ষাগত যোগ্যতা এম (বাংলা সাহিত্য) । ২০ টি যৌথ গ্রন্থে লেখা স্থান পেয়েছে। বেশকিছু সম্মাননা পুরস্কার লাভ করেছেন। জড়িয়ে আছেন অন্তরঙ্গ সাহিত্য পরিষদের সাথে।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা