আমার কবিতা
লিখতে পারি কবিতা আমি
সময় যদি পাই
আবেগ খানা চুপটি রাখি
বলতে পারি নাই।
কবিতা লিখি নিজের মনে
কাউকে বলি না যে
খাতায় ভরি গোপন করে
মাকে ভয় পাই যে।
লেখা পড়ায় মহান হও
নিজ জীবন গড়ো
শিক্ষা জোগায় মনের আলো
হতেই হবে বড়ো।
সেদিন বাবা দেখে বলেন
কবিতার সে খাতা
লেখা একটা মহৎ কাজ
এতো সৃজন শীলতা।
ঠিকানাঃ ১নংদিঘীরপাড়,পো:ক্যানিংটাউন
জেলা:দক্ষিণ ২৪পরগনা, পিন:৭৪৩৩২৯.
মোবাইল: ৯৭৩৩৬৩৭২৩৭.পশ্চিমবঙ্গ, ভারত।


