মিশে যায় সকল আনন্দ
শরৎকাল যেন নীরবতার গান,
আকাশে সাদা মেঘের উড়ান।
নদীর তীরে কাশফুলের খেলা,
চারিদিকে নানান রঙের মেলা ৷
সোদা মাটির ঘ্রাণে মিশে যায় মন,
শরতের সুরে বাজে নতুন জীবন।
পাখির গান এক সুরেলা সঙ্গীত,
হৃদয়ে বাজে প্রেমের অনুরাগিত।
নীল আকাশে সাদা মেঘের হাসি,
শরতের শিউলি ফোটে অল্পবয়সী।
পাখির কূজন আর নদীর কলতান,
সব কিছু মিলে রচনা করে এক গান।
মন যেন ভেসে চলে দূর কোনো পানে,
শরতের এই গানে নতুন রঙের টানে।
প্রকৃতি আঁকে স্নিগ্ধ মনোরম এক ছবি,
মন ছোঁয়া সুরে কবিতা লিখেন কবি।
এই সুরে আছে মধুরতা আর প্রশান্তি,
শরতের গানে দূরে যায় সকল ক্লান্তি ৷
প্রকৃতি গায়, মন খোঁজে সুরেলা ছন্দ,
শরতের গানে মিশে যায় সকল আনন্দ।


