মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পারিজাত দেবনাথের কবিতা

বৃষ্টি

বৃষ্টি নামে আকাশ থেকে
তুমি আসো শ্রাবণের মেঘে,
যেন সুখের রূপকথা।
তোমার ফোঁটায় বাজে হৃদয়ের সুর,
তুমি ছুঁয়ে যাও প্রতিটি প্রান্ত,
তুমি নতুন স্বপ্নের দিশারি।

বৃষ্টি, তোমার শব্দে জেগে ওঠে মন,
তোমার ছোঁয়ায় মুছে যায় দিনের ক্লান্তি।
তুমি আনো সবুজের পরশ,
রঙিন ফুলের হাসি,
তোমার ছোঁয়ায় বাঁচে প্রকৃতি,
জীবন পায় নতুন প্রাণ।

তুমি আসো ঝড়ের নৃত্যে,
বজ্রের তালে, তোমার জলে
ভিজে যায় পথের ধুলিকণা।
তুমি আনো নতুন ভোর, শান্তির পরশ,
তোমার ফোঁটায় থাকে ভালোবাসার গল্প।

তুমি আছো কবিতায়, আছো গানে,
তুমি আছো হৃদয়ের প্রতিটি কোণে।
বৃষ্টি, তুমি জীবন, তুমি প্রাণের স্পন্দন,
তোমার ছোঁয়ায় খুঁজে পাই জীবনের অর্থ ৷

লেখক পরিচিতি

পারিজাত দেবনাথ
পারিজাত দেবনাথ
জন্ম মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়ায় ৷ সেখানেই বেড়ে ওঠা ৷ রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ৷ পড়তে ভালোবাসেন ৷ নিতান্ত শখ করেই লেখালেখি করেন ৷

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা