দুর্গা পূজা
সাদা কাশফুল চিঠি দেয় নীল আকাশের খামে,
কাশের দোলায় ঘোটকে আসছে দেবী ধরাধামে ৷
নদীর পাড়ে দীঘির ধারে শুভ্র কাশের ফুলে
বাতাস এসে দোল দিলে মনটা ওঠে দুলে ।
এমন সময়ে বরণডালা নিয়ে দেবীর অপেক্ষায়,
দেবীর রাঙা চরণে প্রণাম করতে মন চায়।
কৈলাস হতে যেই না দেবী করলো পদার্পণ
এ আনন্দে নাচছে সবাই পুলকিত মন ।
অসুর বিনাস করতে বছর পরে দেবী আসে
সুখে শান্তিতে রেখে আবার বিসর্জনে ভাসে


