মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পারিজাত দেবনাথের কবিতা

শরৎ বাংলার গান

নীল আকাশে ভেসে যায় সাদা মেঘের পাল,
শরৎ ভোরে ঝরে কাশফুলের জোৎস্নার জ্বাল।              গোধূলি রঙ ছড়িয়ে দেয় পশ্চিম আকাশ তলে,               শিউলি ফোটে পথের ধারে গন্ধ মেখে চলে।

ধানখেতে সবুজ শীষে সোনালি রোদ খেলে যায়,
পাখিরা গেয়ে ওঠে মুক্তির অমল ছায়ায় ৷
শরতের নদী ধীরে ধীরে বয়ে আনে শীতল গান,
নৌকার পাল চলে অচেনা তীরের দিকে ধ্যান।

গ্রামের উঠোনে শিশুরা খেলে আলোছায়ায়,
শিউলি পাতার ফাঁক দিয়ে সূর্য হেসে যায়।
গোধূলি আকাশে কুয়াশার নরম নকশি কাঁথা,
বাংলার শরৎ যেন প্রেমের অশেষ ব্যাকুলতা |

শরৎ তুমি আমার বাংলারই স্নিগ্ধ রূপমালা,
তোমার বুকে খুঁজে পাই যেন শান্তির নিরালা।
তুমি এলে সবার প্রাণে জাগে নব আশার গান,
তুমি প্রেমের কাব্য, তুমি বাংলার প্রাণবান।

লেখক পরিচিতি

পারিজাত দেবনাথ
পারিজাত দেবনাথ
জন্ম মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়ায় ৷ সেখানেই বেড়ে ওঠা ৷ রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ৷ পড়তে ভালোবাসেন ৷ নিতান্ত শখ করেই লেখালেখি করেন ৷

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা