জন্ম থেকে জন্মান্তর
সাত জনম ধরে ভালোবেসেছি তোমায়,
হাজারো বার হাজার উপায়ে।
আরও জনম পেলে আমি তোমায়,
ভালোবেসে যাব এক কথায়ে।
তোমাকে চাওয়া আমার সার্বজনীন সত্যি,
যেমন সূর্যোদয়-সূর্যাস্ত হয়।
তোমায় ভালো রাখা নিশ্চিত জরুরি,
ফুলের যেভাবে যত্ন হয়।
বিভিন্ন রঙে তোমার ভুবন রাঙিয়েছি,
সাদাকালো জীবন মুছতে শুধু।
তোমার থেকে জীবনের অনুপ্রেরণা নিয়েছি,
মৌমাছি যেমন নেয় মধু।
অনন্য তোমার নেই কোন তুলনা,
আমারই জন্য এসেছো তুমি।
গ্লানি দূর হয় তোমার ভাবনায়,
তুমি থাকলে বাঁচি আমি।
আমাদের মাঝে বাঁধা না আসুক,
সারাদিন করি এই প্রার্থনা।
একসঙ্গে লক্ষ বছর বাঁচতে চাই,
এটা আমার অদম্য বাসনা।
জন্ম থেকে জন্মান্তরে তুমি আমি,
এক অনন্ত প্রেমিক যুগল।
পৃথিবীর আনাচে কানাচে লেখা থাকবে,
ভালোবাসতে আমরা কতটা সফল।


