শনিবার, মে ১৬, ২০২৬

জেরিন সুলতানার কবিতা

প্রাপ্তি

তোমার সাথে একটি বর্ষা রাতের গল্প হোক আমার
একটা নিরব রাতের বৃষ্টি হোক ,
আর একটি বার না হয় হার মেনে যাও আমার ইচ্ছের কাছে।
পূর্ণ হোক তোমার হাত ধরে‌ আকাশ ছোঁয়ার স্বপ্ন ,
তোমার সাথে হাজার, লক্ষ ,নিযুত-কোটি অভিমান জমা হোক ।
দিনশেষে অভিমানের পাহাড় ডিঙিয়ে তোমার স্বপ্ন ছোঁয়া দু চোখ আমায় খুঁজে ফিরুক,
এতটাই ডুবে আছি তোমাতে !
দিন তারিখ আপন পর কোন কিছুর হিসেব রাখিনা আজকাল
আমার জন্য মাইলের পর মাইল হেঁটে, কৃষ্ণচূড়া ফুলের সন্ধান করা
আমার সে প্রেমিককে আমি হারাতে চাইনা কোনদিন।
বাগানে একটি গোলাপ ফুটলেই যার মনে পড়তো আমার কথা,
বর্ষা এলেই আমার জন্য কদমের অন্বেষণে বেরিয়ে পড়তো খালি পায়ে।
আমার সে প্রেমিককে আমি ভুলতে চাইনা কোনদিন!
তোমায় ভালোবেসে লেখা প্রথম কবিতা আমি ভুলতে পারবো না কোনদিন,
তোমার জন্য জমিয়ে রাখা এক সমুদ্র কথা, বৃষ্টির জল ছুঁয়ে কথা দেয়া।
স্মৃতি পটে আঁকা থাকবে আজীবন কখনো বিলীন হবে না ,
তোমার ভালোবাসার শত চিন্থ বয়ে বেড়াতে আজীবন জেগে থাকবে আমার প্রহরী দু চোখ।
হয়তো তোমারও মনে পড়ে,
এই একই আকাশের নিচে
একই রোদ্দুরে হেঁটেছি দুজনে কতটা পথ
আবার মেঘলা দিনেও ধরেছি হাত।
কথার ছলে আমার কত শত আবদার এখন না হয় তোমার কাছেই তোলা থাক,
শুধু কখনো বলো না
তুমি আমার ছিলে না , বলোনা “ভালোবাসোনা”
শত কষ্ট অভিমানের পরেও বলতে ভুলনা, “ভালোবাসি ”
এক জীবনে একটি কথাই হোক পরমপ্রাপ্তি এইটুকু হোক বেঁচে থাকার সান্তনা।

লেখক পরিচিতি

জেরিন সুলতানা
জেরিন সুলতানা
কবির জন্ম মানিকগঞ্জ জেলায়। স্কুল জীবন থেকেই লেখালেখির হাতেখড়ি ৷ স্কুল কলেজের সাময়িকীতে লিখেছেন । ৮ টি যৌথ কাব্যগ্রন্থে লেখা প্রকাশিত হয়েছে। প্রথম কাব্যগ্রন্থ 'আহত রক্তজবা' প্রকাশিত হয়েছে ২০২১ সালের বইমেলায়। আবৃত্তির জন্য রয়েছে জাতীয় পর্যায়ের বেশ কিছু পুরষ্কার। মূলত আবৃত্তি শিল্পী হিসেবেই সবার কাছে পরিচিত। আবৃত্তির পাশাপাশি গান, ফটোগ্রাফিও করে থাকেন ৷

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা