শনিবার, মে ১৬, ২০২৬

চঞ্চল মন্ডলের কবিতা

তোমার অপেক্ষায়

শরৎ এর শুভ্র কাশফুলে
মাগো তোমার ছবি ভাসে,
সবার হৃদয় মন্দিরে
সুখ ফিরে আসে।
বাগানের সব ফুল
আসার দিন গুনে
রাতের আধার সরে যায়
তুমি আসবে শুনে ৷
ঢাকের আওয়াজ বাজে,
স্বর্গ হতে ধরাধামে
আসবে নতুন সাজে।
থাকবে তুমি কিছু দিন
ভরবে সবার প্রাণ,
সব গ্লানি মুছে যাবে
গাইবে তোমারই জয়গান।

লেখক পরিচিতি

চঞ্চল মন্ডল
চঞ্চল মন্ডল
চঞ্চল মন্ডলের জন্ম মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামে। পিতা নারায়ন চন্দ্র মন্ডল ও মাতা অভলা মন্ডল। সরকারি দেবেন্দ্র কলেজ থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর । ছোট বেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ রয়েছে বিশেষ করে ছড়া,কবিতা,গল্প,নাটক ও গান লেখায়। বিভিন্ন ম্যাগাজিনে কবিতা এবং জাতীয় দৈনিক পত্রিকায় সম্পাদকীয় কলামে লেখা প্রকাশিত হয়েছে।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা