শনিবার, মে ১৬, ২০২৬

চঞ্চল মন্ডলের কবিতা

গন্তব্য 

আমার গন্তব্য ঠিক কোথায়
তা আমি নিজেও জানিনা,
হয়তো দুচোখের দৃষ্টিকে প্রশ্ন করলে
উত্তরটা হতে পারে এমন-
আমিতো খুঁজে চলেছি পৃথিবীর মহাপ্রলয়।
স্বপ্নগুলো খাঁচায় বন্দী পাখির মতো
ছটফট করে কেঁদে চলেছে অবিরাম
যে কান্না কেউ দেখে না
কিংবা না দেখার অভিনয়ে ব্যস্ত সবাই।
পথের ধারে ফুটে থাকা নামহীন কতো ফুল
তার সৌন্দর্যের সবটুকু মেলে ধরে
পথিকের মনকে আনন্দে ভরাবে বলে,
তবু পথিক পায়ের নিচে দুমরে মারে
কষ্ট জড়ানো সেই ফুলকে।
আমি পথ হারা এক পথিক হবো
পথের ধারের সব ফুল সঙ্গে নেবো,
হারিয়ে যাব দূর অজানায়।
স্মৃতির দেয়ালে লিখে রাখা সব কবিতা
ভাসিয়ে দিয়ে যাবো চোখের নদীতে।

লেখক পরিচিতি

চঞ্চল মন্ডল
চঞ্চল মন্ডল
চঞ্চল মন্ডলের জন্ম মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামে। পিতা নারায়ন চন্দ্র মন্ডল ও মাতা অভলা মন্ডল। সরকারি দেবেন্দ্র কলেজ থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর । ছোট বেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ রয়েছে বিশেষ করে ছড়া,কবিতা,গল্প,নাটক ও গান লেখায়। বিভিন্ন ম্যাগাজিনে কবিতা এবং জাতীয় দৈনিক পত্রিকায় সম্পাদকীয় কলামে লেখা প্রকাশিত হয়েছে।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা