শনিবার, মে ১৬, ২০২৬

চঞ্চল মন্ডলের কবিতা

মহামানব

মহান তুমি শ্রেষ্ঠ তুমি
তুমি বাংলার প্রাণ,
তোমায় নিয়ে ফুল পাখিরা
গেয়ে ওঠে গান।

স্বাধীনতার নায়ক তুমি
আকাশ বাতাস জানে,
বিশ্ববাসীর আপন তুমি
সবাই আজ মানে।

সবুজ ঘাসের শিশির কণা
রোদের সাথে খেলে,
তোমার ছবি আঁকবে বলে
প্রজাপতি পাখা মেলে।

রাখাল ছেলে ক্লান্ত হয়ে
বসে বটের ছায়ায়,
তোমায় নিয়ে বাঁশির সুর
ভরিয়ে দেয় মায়ায়।

তোমার দেয়া এই পতাকা
উড়ছে প্রতিদিন,
কোনো কিছুর বিনিময়েও
শোধ হবেনা ঋণ ।

লেখক পরিচিতি

চঞ্চল মন্ডল
চঞ্চল মন্ডল
চঞ্চল মন্ডলের জন্ম মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামে। পিতা নারায়ন চন্দ্র মন্ডল ও মাতা অভলা মন্ডল। সরকারি দেবেন্দ্র কলেজ থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর । ছোট বেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ রয়েছে বিশেষ করে ছড়া,কবিতা,গল্প,নাটক ও গান লেখায়। বিভিন্ন ম্যাগাজিনে কবিতা এবং জাতীয় দৈনিক পত্রিকায় সম্পাদকীয় কলামে লেখা প্রকাশিত হয়েছে।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা